বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জনগণ নিজেদের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যত নির্ধারণ করায় দেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বাংলাদেশে চলমান ঘটনাবলীর দিকে নজর রাখছি এবং দেশটিতে অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে মুহাম্মদ ইউনূসকে নিয়োগ করা হয়েছে বলে লক্ষ্য করেছি।’

তিনি আরও বলেন,
আমরা মনে করি, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র পিটিআইকে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সব সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশি জনগণের ইচ্ছার প্রতিফলন থাকা উচিত। নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত, কারণ এই সরকার বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বৃহস্পতিবার রাতে শপথ নেয়ার কথা নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের। এই পরিস্থিতিতে তিনি সবাইকে শান্ত থাকার এবং নতুন বিজয়ের সর্বোত্তম ব্যবহার করতে সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

Manual6 Ad Code

সূত্র: এশিয়ান বাংলা

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code