বন্দরে বিষাক্ত গ্যাস নিঃসরণ, জর্ডানে নিহত ১৩

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: লোহিত সাগর উপকূলে জর্ডানের আকাবা বন্দরে বিষাক্ত ক্লোরিন গ্যাস নিঃসরণে ১৩ জন নিহত এবং আরও ২৬০ জনের বেশি আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেনের যান্ত্রিক ত্রুটির কারণে ক্লোরিন বোঝাই একটি কন্টেইনার ওপর থেকে পড়ে গেলে গ্যাস ছড়িয়ে পড়ে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কন্টেইনারটি উপরে তোলা হচ্ছে আর হঠাৎ করে এটি একটি জাহাজের ওপর পড়ে এবং বিস্ফোরিত হয়। এরপরই উজ্জল হলুদ গ্যাস ছড়িয়ে পড়লে মানুষ দ্রুত নিরাপদ স্থানের দিকে দৌঁড়াতে শুরু করে। জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার রাতে রাসায়নিক নিঃসরণের কারণে ১২৩ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code