তিস্তা নিয়ে শীঘ্রই আলোচনা হবে : জয়শঙ্কর

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ তিস্তা নদীর পানি বন্টনের বিষয়ে শীঘ্রই বাংলাদেশ ও ভারতের পানি সম্পদ সচিবদের মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এমনটি বলেন।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে ড. এস জয়শঙ্কর বলেন, শুধু কৌশলগত নয় গভীর জায়গায় পৌঁছেছে ভারত বাংলাদেশের সম্পর্ক। করোনার মধ্যেও বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব আরও জোরালো হয়েছে। বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু হিসেবে ভারত সবসময় বাংলাদেশের থাকবে।

নিজ সফরের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর চূড়ান্ত করতেই তিনি ঢাকায় এসেছেন। তবে এ ছাড়াও বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

এছাড়া সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত ঢাকা-দিল্লি। বাণিজ্য, অভিন্ন নদীর পানিরবন্টনসহ বিভিন্ন ইস্যুতে ভারত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন ড. এ কে আব্দুল মোমেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code