দুপুরে কুমিল্লার চান্দিনায় ৪ লক্ষাধিক টাকা ছিনতাই, আটক ৫

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

কাজী রাশেদ, চান্দিনা, (কুমিল্লা):

কুমিল্লার চান্দিনায় দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে চান্দিনার মহিচাইল বাজারে এ ঘটনা ঘটে।
ঘটনার স্বীকার বরুড়া উপজেলার খোসবাস গ্রামের মিজানুর রহমান জানান, তার এক ভাই সহ চান্দিনা ইসলামি ব্যাংক ১ লক্ষ ৮০ হাজার ও অগ্রনী ব্যাংক থেকে ১লক্ষ ৮১ হাজার টাকা উত্তোলন করে । তাদের সাথে ছিল আরো ১ লক্ষ টাকা। এর থেকে মহিচাইল গ্রামের এক পানাদারকে ৫০ হাজার টাকা দিতে রওনা হয়। ওই পাওনারকে মহিচাইল বাজারে টাকা দেয়ার সময় ৫/৬ জনের এক দল ছিনতাইকারী জোর করে টাকা নিতে আক্রমন করে। এসময় তারা পাশের দোকানে আশ্রয় নিলে সেখান থেকে তাদের কাছ থেকে মারধর করে ৪ লক্ষ ৬১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে ওই বাজারে এক দোকানের সিসি ক্যামারায় ফুটেজ দেখে ছিনতাইকারীদের সনাক্ত করে থানায় অভিযোগ দিলে ৫ ছিনতাইকারীকে আটক করে রাত ৮টার দিকে থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃতরা হলো চান্দিনার মহিচাইল গ্রামের ধনু মিয়ার ছেলে মোঃ সালাম (২৮), বাচ্চু মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন (২২) , দুলাল মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২৬), অলি উল্লাহর ছেলে মোঃ মামুন মিয়া (২০) এবং চান্দিনার গণিপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ শাহিন আলম ( ১৯)।
এ ব্যাপারে জানতে চাইলে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল ফয়সল জানান আমরা বাদী মিজানুর রহমানের লিখিত অভিযোগ পেয়ে ৫জনকে আটক করতে সক্ষম হয়েছি, তাদের বিরুদ্ধে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code