ধীরে ধীরে বাংলাদেশকে নিয়ে ছক কষছেন তারেক রহমান 

লেখক: Rumie
প্রকাশ: ১ মাস আগে

Manual5 Ad Code

মাহফুজ আদনান : বাংলাদেশকে একটি উন্নত ও ক‍্যারিশমাটিক রাষ্ট্র হিসেবে তৈরি করতে ধীরে ধীরে নানা ছক কষছেন তারেক রহমান । লন্ডন থেকে নির্বাসিত জীবন থেকে ফিরে এসে বাংলাদেশে একের পর এক জনবান্ধব জনসভা করে তিনি হ‍্যামিলনের বাশিওয়ালার মত দ্রুত এগিয়ে চলছেন । সাধারন মানুষের সাথে মিশে একাকার হয়ে গেছেন । বাবা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার গড়া দলকে এগিয়ে নিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে ম‍্যাজিক দেখিয়েছেন । দেশে ফেরা অনিশ্চিত ছিল তার কিন্তু জুলাই আন্দোলন ও পরবর্তী ইউনুস সরকারের সহযোগীতায় দেশে ফিরে রাজনীতির নতুন মেরুকরণে নিয়ে এসেছেন দলকে। নিজের জীবনে একেরপর এক আঘাত ঘাত প্রতিঘাত অতিক্রম করে আজ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী । দেশের প্রয়োজনে নিজের সর্বস্ব দিয়ে সেই সাথে স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব‍্যারিসটার জাইমা রহমান কে নিয়ে এসেছেন রাজনীতির মুল ফটকে । সেই সাথে ছোট ভাই আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা সিঁথি কেও রাজনীতিতে ফিরে নিয়েছেন । মা খালেদা জিয়ার মৃত্যুর পর মায়ের পুরনো কাজের মেয়ে ফাতেমা কে বোনের মর্যাদা দিয়ে পরিবারের সদস‍্য করে এক অনন‍্য উদাহরণ দেখিয়েছেন । এদিকে দলের পুরো টিমকে ঘষামাজা করে দলকে জিতিয়ে এক দারুণ মন্ত্রী সভা উপহার দিয়েছেন । ২১২ টি আসনে বিএনপির বিপুল জয় তাকে করে তুলেছে আত্মবিশ্বাসী । সেই সাথে বিদেশী কুটনীতিক ও বন্ধু রাষ্ট্র গুলোর সাথে যোগাযোগ রেখে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটছেন বলে রাজনৈতিক বোদ্ধারা বলছেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code