সিলেটে দুই দিনব্যাপী শিশু ও যুব সম্মেলন

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

সিলেট অনলাইন ডেস্ক:

Manual7 Ad Code

সিলেটে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় হয়েছে দুই দিনব্যাপী শিশু ও যুব সম্মেলন। সিলেট নগরীর দরগাহগেট এলাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সম্মেলনে সিলেট ও সুনামগঞ্জের চার উপজেলার শতাধিক কিশোর ও যুবক অংশ নেয়।

Manual5 Ad Code

গত বৃহস্পতিবার ( ২১ আগস্ট ) শিশু ও যুব সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ। এ সময় তিনি বলেন, শিশু ও যুবসমাজ আগামী দিনের ভবিষ্যৎ। তারা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ ও জাতি সমৃদ্ধ হবে। এ ধরনের মহতী অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানান। শিশু ও যুবসমাজ উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন ইউএনও।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিলেট এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল এ দ্রংয়ের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার জাবির আহমদ নোমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. নাহিদ আরজুমান বানু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী ও যুব ট্রেনিং সেন্টারের কো-অর্ডিনেটর ইমরোজ আহমদ।

ডেস্ক: এস

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code