ধোবাউড়া পোড়াকান্দুলিয়া ইউনিয়নের উন্নয়ন অব্যাহত থাকবে : ডেভিড রানা চিসিম

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

ধোবাউড়া (ময়মনসিংহ) :

ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের উন্নয়ন কাজ অব্যাহত থাকবে বলে মাননীয় সাংসদ এর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেন গণমানুষের নেতা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। গতকাল সকাল থেকে দিনব্যাপি ধোবাউড়া উপজেলার অবহেলিত ৪ নং পোড়াকান্দুলিয়া ইউনিয়নের যেসমস্ত রাস্তায় ব্রিজ-কালভার্ট অতি জরুরী সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন। সকাল দশটায় প্রথমে নতুন বহরভিটা মেওছনখালি খালের প্রস্তাবিত ব্রিজ, পরে দুধনই বাজার থেকে রাউতি গ্রাম হয়ে রেজিয়া মার্কেট পর্যন্ত রাস্তার অবস্থা, পোড়াকান্দুলিয়া বাজার সংলগ্ন ঢলোওয়ারকান্দা গ্রামে কামার খালী খালের উপর ব্রিজ, পোড়াকান্দুলিয়া বাজার থেকে বহরভিটা রাস্তার ব্রিজ, দুধনই বাজার থেকে কাওয়ারকান্দা গ্রামের রাস্তায় দীর্ঘদিন যাবৎ ভেঙ্গে থাকা ব্রিজ, চন্দারচর গ্রামে মসজিদের পাশে ব্রিজ, ময়না খালের মুখে ভেঙ্গে থাকা ব্রিজ ও জাফর চেয়ারম্যানের বাড়ির পশ্চিমে ভেঙ্গে থাকা কাঠের ব্রিজ সহ ইউনিয়নের বিভিন্ন সমস্যা সরেজমিনে উপস্থিত হয়ে পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কার্য-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য হাসু বিশ্বাস, ধোবাউড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন, পোড়াকান্দুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বকুল মিয়া, পোড়াকান্দুলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাসেল মিয়া, যুগ্ন আহবায়ক রুবেল পালোয়ান, যুবলীগ নেতা রুবেল মিয়া, গৌতম সাহা, শ্রমিকলীগ নেতা সাইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা শুভ প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code