নবীগঞ্জে বিবিয়ানা সাহিত্য পরিষদের ষষ্ঠ বছর পূর্তি, কবি শাহ আলমগীরের বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১০ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: নবীগঞ্জের ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রাখার অভিপ্রায়ে দূর্বার গতীতে সাহিত্য চর্চা চালিয়ে অসংখ্য সু সাহিত্যিক সৃষ্টির মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বিবিয়ানা সাহিত্য পরিষদ গৌরবের ষষ্ঠ বছর পূর্ণ করলো তা সমগ্র নবীগঞ্জ বাসীর জন্য নিতান্তই শুভ সংবাদ। প্রবাসী কবি শাহ মোঃ আলমগীরের বিদায় সংবর্ধনা ও পবিত্র মাহে রমজানের ইফতার পার্টির আয়োজন এই সংগঠনের আরো একটি সফল কর্ম আমি এই সংগঠনের উপদেষ্টা হিসেবে গৌরব বোধ করি। গত ১০ই জুন ২০১৬ শুক্রবার বিকেলে ইনাতগঞ্জের মোকাম পাড়ায় বিবিয়ানা সাহিত্য পরিষদের ষষ্ঠ বছর পূর্তি, কবি শাহ মোঃ আলমগীরের বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় উপর্যুক্ত কথা গুলো বলেন হবিগঞ্জ জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী ও হবিগঞ্জ সাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদক এডভোকেট এসএম ইলিয়াস। প্রধান আলোচকের বক্তব্যে জাতী কবিতা মঞ্চ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি বাদল কৃষ্ণ বণিক বলেন বিবিয়ানা সাহিত্য পরিষদ সমগ্র সিলেটের সাহিত্যাঙ্গনে ইতি মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এই সংগঠনের যাত্রা অব্যাহত থাকলে বিবিয়ানা পাড় হতে জন্ম নিবে আগামীদিনের বাংলা সাহিত্যের দিকপাল। বিবিয়ানা সাহিত্য
পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তরুণ কবি ও গবেষক এম.শহিদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের উলামা মাশায়েখ সম্পাদক কবি মাওলানা আব্দুল কাইয়ুমের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন মস্তফাপুর আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার সুপার বিশিষ্ট লেখক মাওলানা এমএ নুর,বাংলাদেশ পোয়েটস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি সাংবাদিক নিলুপা ইসলাম নিলু, মাসিক নবীগঞ্জ দর্পণের প্রধান সম্পাদক ও শিক্ষাবিদ মুহিবুর রহমান চৌধুরী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি এম.গৌছুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সাজ্জাদ পাবেল। বিবিয়ানা সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি মাষ্টার ফজলুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ ইসলামিক রিসোর্স সেন্টারের পরিচালক সাংবাদিক মাওলানা আব্দুর রাকিব হাক্কানী, ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কবি আব্দুল আহাদ, মস্তফাপুর আলিম মাদ্রাসার সহকারী সুপার মাওলানা শাহ এনামুল হক, উশকান্দি ভাই ভাই সংগীত একাডেমীর পরিচালক সাংবাদিক ও কণ্ঠশিল্পী মুজিবুর রহমান মুজিব, ইনাতগঞ্জ উজ্জীবন শিল্পী গোষ্ঠীর সভাপতি নাট্যকার আহমদ আবুল কালাম, ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জেহাদী, সংবর্ধিত কবি শাহ মোঃ আলমগীর, ডাঃ আব্দুল মালেক,সমাজসেবক নুরুল ইসলাম (সাবেক মেম্বার), সৈয়দ ঈদ্রীস আলী, আফিল উদ্দিন, সুমন আহমদ প্রমুখ। বিবিয়ানা সাহিত্য পরিষদের মধ্য হতে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন সহ বক্তব্যে অংশ নেন যুগ্ম সম্পাদক এসএম শাহাজাদা, এসএম লিমন, সহসাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, পাঠাগার সম্পাদক শুয়াইব আহমদ শিবলু, ক্রীড়া সম্পাদক আহমেদ রুবেল প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code