নিউইয়রক পুলিশের ট্রাফিক এনফোরসমেনট সেকশন কমান্ডার মোহাম্মদ চৌধুরীর ইন্তেকাল
লেখক:
প্রকাশ: ৬ years ago
Manual3 Ad Code
মাহফুজ আদনানঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ “এনওয়াইপিডি” সেকশন কমান্ডার মোহাম্মদ চৌধুরী গত ৩ সপ্তাহ থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কের কুইন্স জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল রবিবার সন্ধ্যা ৬ টায় ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
মোঃ চৌধুরী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পুলিশ বিভাগের প্রথম দিকের কোন বাংলাদেশি যিনি দীর্ঘ ৩০ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছিলেন। ১৯৯০ সালের ৩০ এপ্রিল তিনি কর্মক্ষেত্রে যোগদান করেন। ১৯৯৬ সালে মোঃ চৌধুরী ট্রাফিক সুপারভাইজার হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০০৯ সালে ট্রাফিক ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করে নিজের দক্ষতায় এগিয়ে যান তিনি। ২০১৬ সালে দীর্ঘ ২০ বছর সঠিক উপস্থিতির জন্য পদক পান এই বাংলাদেশি। চৌধুরী বাংলাদেশী-আমেরিকান নিউইয়র্ক পুলিশ এর (এনওয়াইপিডি) ট্রাফিক বিভাগের এ যাবৎকালের সবোর্চ্চ র্যাঙ্কধারী অফিসার ছিলেন। ২০১৮ সালে তিনি সেকশন কমান্ডার হিসেবে পদোন্নতি লাভ করেন।