নিউ জার্সিতে সড়কে প্রান গেল শিশু নারীসহ তিন প্রবাসীর

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual3 Ad Code

আমেরিকার নিউ জার্সিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন প্রবাসীর মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরো তিন জন । এতে স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিউ জার্সির ফ্লোরেন্স টাউনশিপে গত রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টায় আই-২৯৫ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই বাংলাদেশি প্রবাসী—৩৬ বছর বয়সী শরফুদ্দিন এবং ৮ বছর বয়সী শিশু রামিছা—ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেক গাড়িচালক, ২৯ বছর বয়সী এক নারীও মারা যান।
দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। জানা গেছে, নিহত পরিবারটি ডেলাওয়ার থেকে নিউজার্সির এলিজাবেথ শহরে যাচ্ছিলেন। তাদের দেশের বাড়ি ফেনী জেলায়।
দুই হুন্ডাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করছে।
নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছে রাজ্যের পরিবহন কর্তৃপক্ষ।
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • নিউ জার্সি শিশু নারী প্রবাসী
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code