সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলা যুক্তরাষ্ট্রের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সিরিয়ার দেইর আল জোর অঞ্চলে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনীর তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। মার্কিন বাহিনী জানিয়েছে, অঞ্চলটিতে ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর ব্যবহৃত অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীর হামলা থেকে মার্কিন বাহিনীর সুরক্ষার জন্য এ ধরনের হামলা চালানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code