নড়িয়ায় গনধর্ষনের অভিযোগে ৪ ধর্ষক গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

শরীয়তপুর প্রতিনিধি ॥
নড়িয়া উপজেলার কাপাশপাড়া গ্রামের আবুল হাসেম ছৈয়ালের যুবতি কন্যা (হেনা আকতার)কে গনধর্ষনের ঘটনায় জড়িত ৪ জনকেই নড়িয়া থানার পুলিশ গ্রেফতার করেছে। গতকাল গভীর রাতে ২জনকে পদ্মা নদী থেকে এবং রোববার সকালে ২ জনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে আমি আহম্মেদ সিঙ্গল মোল্যা(২০)হৃদয় সরদারমুরাদ মোল্যা (২০) ও আরিফ সরদার(২০)। এ দিকে যুবতি ধর্ষনের প্রতিবাদে রোববার সকাল ১১টায় ধর্ষনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শরীয়তপুর কালেকটরেট চত্তরে স্থানীয় জনসাধারনের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর স্বরকলিপি প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভেনপা নাসির উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হান্নান, সহকারী শিক্ষক মাষ্টার হারুন অর রশিদ সরদার, আওয়ামীলীগ নেতা কাউসার বেপারী,আক্কাছ ছৈয়াল,সেন্টু ওঝা, জয়নাল আবেদীন ভুইয়া, মিন্টু বেপারী, মিজানুর রহমান, মহিম ছৈয়াল, হারুন ওঝা , আল আমিন ওঝাসহ অনেকে। উল্লেখ থাকে যে গত শনিবার দুপুরে শরীয়তপুর থেকে বাড়ি ফেরার পথে ঐ যুবতিকে ভেনপা বাজারের নিকট থেকে ৪/৫জন বখাটে যুবক ধরে নিয়ে পার্শ্ববতী পুকুর পাড়ে পালাক্রমে ধর্ষন করে। এ ঘটনায় নড়িয়া থানায় মামলা হয়েছে। যুবতি শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনার পর চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসি ধর্ষকদের ফাসি দাবী করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code