নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
লেখক:
প্রকাশ: ৮ years ago
Manual6 Ad Code
ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে জাতির জনকের ৯৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত এই আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বক্তব্য রাখেন।
যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপনে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করা হয়। জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিনটি উদযাপনে শিশুদের বয়স ভিত্তিক চিত্রাংকন, রচনা এবং গল্প বলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ‘বঙ্গবন্ধু ফরইভার ইন আওয়ার হার্টস’ শীর্ষক একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। বাসস