ঘরোয়া উপায়ে চুল নরম করবেন যেভাবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:রুক্ষ চুল নরম করতে ঘরে তৈরি কয়েকটি প্যাকের সাহায্য নিয়ে পারেন। এছাড়া ডগা ভেঙে যাওয়া, চুল পড়া ও খুশকির মতো সমস্যাগুলোরও সমাধান মিলবে এগুলো নিয়মিত ব্যবহার করতে পারলে। জেনে নিন কীভাবে হেয়ার প্যাক বানাবেন।

Manual3 Ad Code

চুলের যত্নে ঘরোয়া প্যাক বানিয়ে নিন
১। টক দই ও নারিকেল তেল সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণ চুলে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এটি কন্ডিশনারের কাজ করবে।

Manual6 Ad Code

২। ডিম ফেটিয়ে মিশিয়ে নিন ক্যাস্টর অয়েল। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর ভেষজ শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন।

৩। একটি পাত্রে অলিভ অয়েল, লেবুর রস ও নারিকেলের দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে নিন ভালো করে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

৪। সমপরিমাণ মেয়োনিজ ও দই মিশিয়ে নিন। মিশ্রণে একটি ডিম ফেটিয়ে মেশান। চুলে লাগিয়ে রাখুন ৪০ মিনিটের জন্য। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৫। অ্যালোভেরা জেলের সঙ্গে আমন্ড অয়েল মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

Manual1 Ad Code

৬। একটি পাকা কলা চটকে দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন ৩০ মিনিট। ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।

Manual1 Ad Code

৭। ডিম ফেটিয়ে অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code