রসুনের ব্যবহার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: রান্না সুস্বাদু করতে রসুনের বিকল্প নেই। কেবল রান্নাতেই নয়, দৈনন্দিন জীবনে আরও নানাভাবে কাজে লাগাতে পারেন রসুন।

Manual2 Ad Code

বর্ষার সময় মশা-মাছির উপদ্রব বাড়ে৷ মশা-মাছি বা পোকা দূর করতে কাজে লাগাতে পারেন রসুন। কয়েক কোয়া রসুন পানিতে ফুটিয়ে সেই পানি স্প্রে বোতলে ভরে নিন৷ ঘরের কোণে কোণে ছড়িয়ে দিন এই স্প্রে৷ বাগানে গাছেদের পোকামাকড়ের হাত থেকে বাঁচাতেও এই রসুন পানির স্প্রে ব্যবহার করতে পারেন৷
রসুনে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-সেপটিক উপাদান ব্রণ থেকে ত্বককে দূরে রাখে। ব্রণর ওপর রসুন লাগালে তা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ব্রণ বাড়তেও দেয় না রসুন। রসুনের রস বের করে অল্প মধুর সঙ্গে মিশিয়ে তুলোয় করে ব্রণর ওপরে লাগান। ৫-১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
খুশকির সমস্যা দূর করতেও সহায়ক রসুন। ৪ থেকে ৫টি রসুন থেঁতো করে তাতে সামান্য মধু মিশিয়ে চুলের গোড়ায় লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পুর দিয়ে ধুয়ে ফেলুন।
রসুনের তেলে তুলা ভিজিয়ে নখে ঘষুন। নখ ভালো থাকবে।
ভিনেগারের মধ্যে কয়েক কোয়া রসুন ফেলে ঝাঁকিয়ে নিন। এই স্প্রে দিয়ে পরিষ্কার করতে পারেন ঘর ও আসবাব।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code