পুতিনের গন্তব্য কোথায়?

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধের জেরে গোটা বিশ্বেই সমালোচনার মুখে থাকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন সংকটে পড়েছেন। শনিবার বিদ্রোহ ঘোষণা করেছেন তার একসময়ের অনুগত মিত্র ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ২৪ ঘণ্টার নাটকীয়তার পর ওয়াগনার যোদ্ধাদের মস্কোর দিকে অগ্রসর না হয়ে ঘাঁটিতে ফিরতে নির্দেশ দিয়েছেন প্রিগোজিন। এতে আপাতত সংকট কেটেছে, কিন্তু পুতিন এমন আচরণ পছন্দ করেন না। ফলে এখন তিনি কী করবেন তা নিয়ে চলছে আলোচনা।

Manual5 Ad Code

বিদ্রোহ করার প্রায় ২৪ ঘণ্টা পর অবশ্য অবস্থান থেকে সরে আসেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। পুতিন মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় দলবল নিয়ে প্রিগোজিন চলে যাচ্ছেন বেলারুশে।

Manual4 Ad Code

অনেক প্রশ্নের মধ্যে একটি হলো, ওয়াগনার বাহিনীকে ছাড়া যুদ্ধে কীভাবে এগোবেন পুতিন। বিবিসির বিশ্লেষণ বলছে, ববাবরের মতো শক্তি প্রদর্শন করেই প্রতিক্রিয়া দেখাবেন ভ্লাদিমির পুতিন। এ ছাড়া রাশিয়ার প্রভাবশালী টেলিগ্রাম চ্যানেলসহ অভ্যন্তরীণ স্বাধীনতা এবং সংবাদমাধ্যমে আরও নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code