পেকুয়ায় চাল আতœসাতের অভিযোগে মামলা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

এম জাহেদ চৌধুরী,চকরিয়া (কক্সবাজার):

Manual1 Ad Code

কক্সবাজারের পেকুয়ায় ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৮এপ্রিল) রাতে পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম বাদী হয়ে পেকুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামকে একমাত্র আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, টৈটং ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ পান ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম। কিন্তু এসব চাল তিনি সরকারী খাদ্য গুদাম থেকে তুলে বিতরণ না করে আত্মসাৎ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দের ১৫ টন চালের কোন হদিস পাচ্ছিলনা প্রশাসন। উপজেলার টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চাল উত্তোলণ করলেও বিতরণের কোন নথি জমা দেয়নি সংশ্লিষ্ট দফতরে। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার ২৭ এপ্রিল পেকুয়ায় এসে ঘটনার তদন্ত করেন। ওই সময় থেকে চেয়ারম্যান জাহেদ আতœগোপনে রয়েছেন।
সূত্রমতে, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা থেকে ২০১৯ সালের ২৯ জুলাই মানবিক সহায়তা হিসেবে ৪০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়। ইতিপূর্বে ২৫ টন চাল বিলি করা হয়েছে। সম্প্রতি করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত দিনমজুর, রিকশাচালক ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে বিতরণের জন্য গত ৩১ মার্চ টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর অনুকূলে ১৫ টন চাল উপ বরাদ্দ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাতের স্বাক্ষরে বরাদ্দকৃত এসব চালের কোন হদিস মেলেনি এখনো।

Manual4 Ad Code

মামলার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়েরকৃত এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামি ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামকে আটকে অভিযান চলছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code