৫০ হাজার কর্মহীন হতদরিদ্রের মাঝে ত্রান বিতরণ করছে: সাংসদ নিজাম হাজারী 

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

সাহেদ সাব্বির,ফেনী:

Manual5 Ad Code

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ফেনীতে কর্মহীন দিনমজুর ও হতদরিদ্র ৫০ হাজার মানুষেদের মাঝে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করছে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী। ব্যক্তিগত তহবিল থেকে কর্মহীন মানুষদের জন্য এই ত্রাণ বিতরণ কার্যক্রমের ঘোষণা দেন তিনি।

Manual7 Ad Code

রোববার (২৯ মার্চ) সকালে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান, পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময়, দিনমজুর ও হতদরিদ্রের মাঝে পর্যায়ক্রমে আরও ৭০ হাজার প্যাকেট বিতরণ কারার এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যতদিন, ততদিন ত্রাণ সামগ্রী দেওয়ার ঘোষণা দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

Manual7 Ad Code

জানা যায়, প্রথমদিনে পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রতিটিতে ৩’শ টি করে মোট ৫ হাজার ৪’শ প্যাকেট বিতরণ করা হয়েছে।

এই ব্যাপারে নিজাম হাজারী বলেন, জনসমাগম এড়াতে প্রতিটি ওয়ার্ডে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একজন করে দায়িত্ব দেওয়া হয়েছে। ফেনী-২ সংসদীয় এলাকার পৌরসভার ১৮টি ওয়ার্ড ও সদর উপজেলার ১২টি ইউনিয়নের গরিব ও অসহায় ৫০ হাজার মানুষকে খাদ্যপণ্য বিতরণ করা হচ্ছে। প্রতিটি প্যাকেটে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুর ডাল ও তেল রয়েছে। প্রতিদিন ১৮টি পিকআপে নিত্যপণ্য বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।

Manual1 Ad Code

তিনি আরো বলেন, পর্যায়ক্রমে আরও ৭০ হাজার প্যাকেট বিতরণের প্রস্তুতি রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী রোববার সকালে শর্শদী ও ফরহাদ নগর, বিকেলে ফাজিলপুর ও ধর্মপুর, সোমবার সকালে পাঁচগাছিয়া ও মোটবী, বিকেলে ছনুয়া ও কাজিরবাগ, মঙ্গলবার কালীদহ, ধলিয়া, লেমুয়া ও বালিগাঁও ইউনিয়নে বিতরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code