প্রথম আলো যা করেছে ফৌজদারি অপরাধ: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: মহান স্বাধীনতা দিবসের দিন প্রথম আলোর প্রকাশ করা প্রতিবেদনটি ভুল নয়, ফৌজদারি অপরাধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অনেকে বলেছেন, এটা তাদের একটা ভুল। আমি তাদের উদ্দেশে বলতে চাই, স্বাধীনতা দিবসের দিনে বাঙালি জাতির ৫২ বছরের অর্জন মর্যাদা নিয়ে তামাশা করা সাধারণ ভুল নয়। একটি ফৌজদারি অপরাধ।’

শনিবার (১ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে দলটির সভাপতি-সম্পাদকমন্ডলীর সদস্য এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দৈনিক প্রথম আলো তাদের নিজস্ব প্রভুদের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য জাতির সামনে মিথ্যা সংবাদ পরিবেশন করে তরুণ সমাজের মনে হতাশা ও ক্ষোভ সৃষ্টির জন্য উসকানি দেওয়ার অপচেষ্টা করেছে।’

Manual1 Ad Code

স্বাধীনতা দিবসে প্রথম আলোর এই উদ্যোগ জাতিসত্তা-বিনাশী অপতৎপরতা নয় কি— প্রশ্ন রেখে তিনি বলেন, ‘স্বাধীনতা দিবস তরুণ প্রজন্মের কাছে দেশপ্রেম ও দেশাত্মবোধ সৃষ্টির এক অনন্য দিন। অথচ এই দিনে পলিটিক্যালি সিলেক্টেড বিশেষ এজেন্ডা সেটিংয়ের উদ্দেশ্য করা এই সংবাদটি মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আদর্শ অর্জনকে অস্বীকার করার শামিল নয় কি?’

ওবায়দুল কাদের অভিযোগ করেন, ‘ঐতিহ্যগতভাবেই দৈনিকটির এক বিশেষ স্বার্থান্বেষী মহলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে থাকে। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে মূলক সংবাদ পরিবেশন তারা বরাবরই বিরাজনীতিকরণের উদ্যোগ গ্রহণ করে আসছে।’

Manual2 Ad Code

ষড়যন্ত্রের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘একজন সম্পাদক এবং একজন রিপোর্টারের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন মিডিয়ায় এবং সংস্থা থেকে যেসব রিপোর্ট এসেছে…। এরা অত্যন্ত চতুর। আন্তর্জাতিক লিংক এদের অনেক শক্ত। কিন্তু তারা এই খবর ছড়িয়ে দিয়েছে যে, দ্রব্যমূল্য উর্ধ্বগতি নিয়ে রিপোর্ট করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।’

Manual3 Ad Code

দ্রব্যমূল্য বৃদ্ধির নিয়ে রিপোর্ট করায় কিংবা এ নিয়ে টকশোতে অংশ নেওয়ার জন্য সরকার কি একজন লোকের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নিয়েছে- প্রশ্ন তুলে তিনি বলেন, ‘তাহলে মিথ্যা সংবাদ আজকের সারা দুনিয়ায় রটানো হচ্ছে যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্যই রিপোর্ট করাতে এই সাংবাদিক এই সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সাংবাদিকরা আমাদের শত্রু নয়। কিন্তু প্রথম আলো আপনাদের সঙ্গে শত্রুতা করছে। বিএনপিকে আমরা ভাবি প্রতিপক্ষ, বিএনপি আমাদের ভাবে শত্রু। প্রথম আলো আমাদের ভাবে শত্রু। প্রত্যেকের সম্পাদকীয় পলিসি আছে। (প্রথম আলো) আওয়ামী লীগের সঙ্গে শত্রুতা; যেটা বিএনপির রাজনীতিকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আজকের বাস্তবতা।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code