প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন আর নেই

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual2 Ad Code

তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

তিনি জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৫টা ১৩মিনিটে মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ দেশে আনার বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর তদারক করছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code