প্রাকৃতিক উপায়ে দূর করুণ শরীরের ক্লান্তি

লেখক: Rumie
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: আমাদের শক্তির অনেকটাই ক্ষয় হয়ে যায় সারাদিনের হাজারটা কাজের খাটুনিতে। তাই দ্রুত শক্তি জোগাতে ক্যান্ডি বার, কফির কাপ বা এনার্জি ড্রিংকের দিকে হাত বাড়ানোটাও আপনার জন্য সহজ ও স্বাভাবিক মনে হতে পারে। এ ধরনের খাবারগুলো দ্রুত শক্তি দেয় ঠিকই, কিন্তু পরক্ষণেই আপনার এনার্জি ক্রাশও ঘটায়। যে কারণে আপনি সাময়িক শক্তি অনুভব করলেও দীর্ঘমেয়াদে তা পাবেন না, বরং আরও বেশি ক্লান্ত মনে হবে। চলুন জেনে নেওয়া যাক, ক্লান্তি কাটানোর কিছু প্রাকৃতিক উপায়-

সকালের নাস্তা বাদ দেবেন না

যারা প্রতিদিন সকালে নাস্তা করেন তারা এটি এড়িয়ে যাওয়া লোকদের তুলনায় কম ক্লান্তি এবং চাপের সম্মুখীণ। উচ্চ ফাইবারযুক্ত খাবার যেমন গরম ওটস, মিষ্টি রোল বা প্যাস্ট্রির চেয়ে বেশি সময় ধরে আপনাকে শক্তি দিয়ে থাকে। দিনের পরতে পরতে এগুলো আপনাকে ক্ষুধার্ত হওয়া থেকে বাধা দেবে।

গান গাইতে পারেন

Manual1 Ad Code

গান গাওয়ার অভ্যাস আপনাকে এক ধরনের মানসিক স্বস্তি দিতে পারে। কারণ এটি শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা কমায়। তাই টুকিটাকি কাজের ফাঁকে ফাঁকে আপনার পছন্দের গানটি গুনগুনিয়ে গাইতে পারেন। আপনি যদি কর্মক্ষেত্রে থাকেন এবং আপনার সহকর্মীদের বিভ্রান্ত করতে না চান, তাহলে একটুখানি আড়াল কিংবা অবসর খুঁজে প্রিয় সুর গলায় তুলতে পারেন।

পানি পান করুন

Manual2 Ad Code

ডিহাইড্রেশন আপনাকে ক্লান্ত করতে পারে। দিনে আট গ্লাস- নিয়ম অনুসরণ করতে হবে না, তবে শরীরকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানি পান করতে হবে। প্রস্রাবের রঙের দিকে খেয়াল করুন, যদি তা গাঢ় হয় তবে বুঝে নেবেন আপনার শরীরে পানির প্রয়োজন, যদি তাতে আপনি তৃষ্ণার্ত বোধ না-ও করেন। পানির পাশাপাশি পানি রয়েছে এমন ফলমূল ও অন্যান্য খাবার খেতে পারেন।

বাদাম খান

একমুঠো কাঠবাদাম বা চিনাবাদাম খান, যাতে উচ্চ পরিমাণে ম্যাগনেসিয়াম এবং ফোলেট (ফলিক অ্যাসিড) থাকে। এই পুষ্টিগুলো শক্তি এবং কোষ উৎপাদনের জন্য প্রয়োজনীয়। আপনার সিস্টেমে এই পুষ্টির অভাব আপনাকে ক্লান্ত করতে পারে।

দারুচিনি

অনেকে বলে যে এই সুগন্ধি মসলা ক্লান্তি কমাতে পারে। দারুচিনি না থাকলে পুদিনা পাতা নিন। সামান্য পানিতে ফুটিয়ে পান করে নিতে পারেন। এর মিষ্টি সুবাস আপনার ক্লান্তি কাটিয়ে সতেজতা দিতে কাজ করবে। আপনি অনেকটাই চনমনে বোধ করবেন।

Manual7 Ad Code

রোদে থাকুন

সূর্যালোককে ভিতরে আসতে দিন। গবেষণা পরামর্শ দেয় যে উষ্ণ, পরিষ্কার দিনে মাত্র কয়েক মিনিটের বাইরে হাঁটার অভ্যাস আমাদের মেজাজ, স্মৃতিশক্তি এবং নতুন তথ্য শোষণ করার ক্ষমতা বাড়াতে পারে। এই অভ্যাস আপনার আত্মবিশ্বাসও বাড়াতে পারে। আপনি যদি একদমই বের হতে না পারেন, অন্তত জানালাগুলো খুলে দিন।

বন্ধুদের সঙ্গে আড্ডা দিন

আবেগ আশ্চর্যজনকভাবে সংক্রামক। যারা ক্রমাগত নেতিবাচক এবং হাতশ থাকে তারা আপনার শক্তি কেড়ে পারে, অন্যদিকে যারা সবসময় ইতিবাচক ও হাসিখুশি থাকে তারা আপনাকে সত্যিকারের প্রাণবন্ত করে তুলতে পারে। তাই বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটান, যাদের কাছে গেলে নিজেকে ক্ষুদ্র কিংবা হতাশ মনে হয় না।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code