ফ্রান্সে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ নতুন প্রজন্মকে জানাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।

Manual4 Ad Code

 

উৎসবমুখর পরিবেশে প্যারিসে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে তিনি আহ্বান জানান।

 

Manual5 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ ও তার কর্মময় সংগ্রামী জীবনের উপর আলোচনা এবং শিশু কিশোরদের বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত শিশু-কিশোরদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কোরআন তেলাওয়াত ও অন্য ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

 

অনুষ্ঠানে প্যারিসে বসবাসরত সর্বস্তরের প্রায় দেড় শতাধিক বাংলাদেশি উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া শিশু কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code