ফ্রান্সে সুপারমার্কেটে বন্দুকধারীর হামলার পর জিম্মি সংকট সৃষ্টি, নিহত ২

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্কঃ  ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় একটি শহরের এক সুপারমার্কেটে বন্দুকধারীর হামলার পর জিম্মি সংকট সৃষ্টির খবর পাওয়া গেছে।

Manual2 Ad Code

নিরাপত্তা বাহিনীর বরাতে সেখানে অন্তত দুজনের মৃত্যুর খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

Manual8 Ad Code

স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টার দিকে থ্রেব শহরের ‘সুপার ইউ শপ’ নামের ওই সুপার মার্কেটে বেশ ক’জনকে জিম্মি করেন একজন বন্দুকধারী। পুলিশ ওই মার্কেটটি ঘিরে রেখেছে।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, হামলাকারী নিজেকে ইসলামিক স্টেটের (আইএস) অনুগত বলে চিৎকার করছে ও ‘সিরিয়ায় হামলার প্রতিশোধ’ বলে স্লোগান দিচ্ছে।

থ্রেব শহরের মেয়র এরিস মেনাসি বলেন, হামলাকারী সেখানে কয়েকজন পুলিশ সদস্যের দিকে গুলি ছুড়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে প্যারিসের এক সুপারমার্কেটে জঙ্গি হামলায় চারজন নিহত হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code