বন্দুক নিয়ন্ত্রণে কঠোর আইনের প্রস্তাব অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

লেখক: Rumie
প্রকাশ: ৪ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : সিডনির সমুদ্র সৈকতে একটি ইহুদি উৎসবকে লক্ষ্য করে বন্দুকধারীদের গুলিতে ১৫ জন নিহত হওয়ার একদিন পর সোমবার ‘আরও কঠোর বন্দুক আইন’-এর প্রস্তাব দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সিডনি থেকে এএফপি এ খবর জানায়। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘সরকার প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এর মধ্যে কঠোর বন্দুক আইনও রয়েছে।’ পুলিশ নিশ্চিত করেছে, হামলাকারীদের মধ্যে একজন ছয়টি আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স পেয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code