বাংলাদেশে অর্থবহ সংলাপের আহ্বান জাতিসংঘের

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যথাশীঘ্রই ইতিবাচক ফলাফল আনতে রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১৮ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে সংস্থার মহাসচিব আন্তোনিও গুতিয়েরেসের এক সংবাদ সম্মেলনে তার মুখপাত্র এই আহ্বান জানান।

Manual8 Ad Code

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি এবং বিরোধীদের ভয়ভীতি প্রদর্শন ও গ্রেপ্তারের অভিযোগের ব্যাপারে পর্যবেক্ষণ জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, এটা স্পষ্ট যে নির্বাচন ত্রুটিহীন ছিল না।

Manual8 Ad Code

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্ট সবাইকে আমরা অর্থবহ সংলাপে বসার আহ্বান জানাচ্ছি, যেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যথাশীঘ্রই ইতিবাচকতা আসে।

Manual2 Ad Code

নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে জাতিসংঘ কোনো বিশেষ দূত বা দল পাঠাতে আগ্রহী কি-না, এমন এক প্রশ্নের জবাবে গুতিয়েরেসের মুখপাত্র বলেন, ম্যান্ডেট বা অনুমোদন না পাওয়া পর্যন্ত এমন কোনো তদন্তে আমরা যেতে পারি না।

তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার। অনেক প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে যে উদারতা দেখিয়েছে সেজন্য জাতিসংঘ ভীষণভাবে কৃতজ্ঞ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code