কানাডায় আজ থেকে রমজান শুরু, ট্রুডোর শুভেচ্ছা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

আজ থেকে কানাডায় শুরু হচ্ছে মাহে রমজান। করোনার কারণে খুব শান্ত ভাবে পবিত্র রমজানের আয়োজন চলছে। যেভাবে ঘরে বসে এবার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন করা হয়েছে ঠিক সেভাবেই রমজানের রোজা, ইফতার, তারাবি, সেহেরি পালন করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, টরন্টোতে বাংলাপাড়াস্থ ড্যানফোর্থের বায়তুল মোকাররাম এবং বায়তুল আনাম মসজিদসহ অন্যান্য মসজিদেও তারাবি নামাজের কোনো আয়োজন করা হয়নি।

Manual1 Ad Code

মেনিটোভা থেকে সাকিবুর রহমান খান ইত্তেফাককে জানান, ইউকিপেকেউ লকডাউনের কারণে জন জমায়েত নিষিদ্ধের ফলে খুব নীরবেই রোজার প্রস্তুতি চলছে। কানাডার অন্যান্য শহর থেকে একই খবর পাওয়া গেছে।

এদিকে শুক্রবার কানাডার রাজধানী অটোয়া থেকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে কানাডাসহ বিশ্বের সকল মুসলমান সম্প্রদায়ের জন্য তিনি, তার স্ত্রী সোফী এবং তার পরিবারের পক্ষ থেকে ‘রমজান মুবারক’ বলে শুভেচ্ছা জানিয়েছেন।

Manual8 Ad Code

বিবৃতি তিনি বলেন, ঐতিহ্যগতভাবে রমজানে সম্মিলিত সমাবেশ হয় ইফতারি এবং তারাবিতে। কিন্তু এই বছর রমজানের সময় আমরা কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। তাই ঘরে বসেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুসরণ করে মসজিদ থেকে অনলাইনে নামাজের হোস্টিং করা নামাজ ও ইফতারে অংশ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

তিনি আরো বলেন, এই সংকট চলাকালীন সময়ে ইসলামের মূল্যবোধ, সহানুভূতি, কৃতজ্ঞতা এবং উদারতা আগের তুলনায় আরও বেশি অনুস্মরণীয় এবং অনুকরণীয়।

Manual6 Ad Code

কানাডিয়ান মুসলিমরা আমাদের দেশে প্রতিদিন যে মূল্যবান অবদান রাখে, সেজন্য আমি কৃতজ্ঞতা জানাই।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code