বাবা হলেন নায়ক জিয়াউল রোশান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ বাবা হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জিয়াউল রোশান। বুধবার (২৪ মে) সন্তানের বাবা হন তিনি। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০২০ সালের ১১ জুন বিয়ে করেন তাহসিন এশাকে।

Manual5 Ad Code

এ দিন রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নবজাতক সন্তানের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের সুখবরটি দিলেন এই অভিনেতা।

Manual2 Ad Code

ওই ছবিগুলোতে দেখা যায়, নবজাতক সন্তানের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন রোশান। এ যেন এক পাহাড় সমান আনন্দময় মুহূর্ত।

পোস্টটি করার সঙ্গে সঙ্গেই দুই হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে রোশানের কমেন্টবক্সে। শোবিজ অঙ্গনের তারকা থেকে শুরু করে নেটিজেন, সবাই অভিনন্দন জানাচ্ছেন এই নায়ককে।

Manual6 Ad Code

এর আগে, শনিবার (৬ মে) বিয়ের তিন বছর পর এসে দুই পরিবারের সম্মতিতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করেন এই দম্পতি। এরপরেই জানা যায় বাবা হতে যাচ্ছেন রোশান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code