৫০ দেশ ঘুরে বাংলাদেশে তুর্কি ‘শিরীন ফারহান’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: বিশ্বের ৫০টির বেশি দেশ ঘুরে এবার বাংলাদেশে এলো জনপ্রিয় তুর্কি সিরিজ ‘শিরীন ফারহান’। নতুন বছরের প্রথম দিন থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে বাংলায় ডাব করা এই সিরিজ ‘শিরীন ফারহান’।
১ জানুয়ারি থেকে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে এটি।
রোমান্টিক অ্যাকশনধর্মী সিরিজটি বিশ্বজুড়ে দর্শকদের তুমুল জনপ্রিয়তার পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক বেশ কিছু পুরস্কারও জয় করেছে। ৪৬তম এ্যামি অ্যাওয়ার্ডস, সিওল ইন্টারন্যাশনাল ড্রামা অ্যাওয়ার্ডস-এ মনোনয়নসহ তুরস্কে বিভিন্ন ক্যাটাগরিতে অনেকগুলো পুরস্কার পেয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সিরিজটি দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code