বার্মিংহামে এস মিউজিকের ঈদ মেলা

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual3 Ad Code

রাজু আহমেদ ঃ কমিউনিটির নানা স্থরের মানুষ বিশেষ করে বিপুল সংখ্যাক মহিলা ও শিশু-কিশোরদের উপস্থিততিতে নানা আয়োজনে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে ঈদ মেলা। এস মিউজিকের উদ্যোগে গত ৩ সেপ্টেম্বর বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে সপ্তমবারে মতো এই ঈদ মেলা অনুষ্ঠিত হয়। ঈদের পরে কমিউনিটির মানুষদের নির্মল আনন্দ বিনোদন প্রদানের প্রত্যাশায় এই ঈদ মেলা আয়োজন করা হলেও মুলতঃ প্রবাসে বেড়ে উঠা শিশু কিশোরদের বাংলা সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টির বিষয়ে আগ্রহী করতে এই ঈদ মেলা আয়োজন বলে আয়োজকরা জানান। যুক্তরাজ্যের জনপ্রিয় কন্ঠশিল্পী শেবুল মিয়ার সার্বিক তত্ত্ববধানে অনুষ্ঠিত ঈদ মেলা সঞ্চালনা করেন লীলা রেহমান। ঈদ মেলায় স্থানীয় শিল্পী রোজি সরকার ছাড়াও ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা শিল্পিরা সঙ্গীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করে কভেন্ট্রির ফাতিহা,নাবিহা,আর সাবিহা। ঈদ মেলা উপলক্ষ্যে শিশু-কিশোরদের আলাদা বিনোদনের জন্য বিভিন্ন রাইড ছাড়াও ছিলো দেশীয় খাদ্য ও পণ্যের কয়েকটি ষ্টল। ঈদ মেলার আয়োজক শেবুল মিয়ার ঈদ মেলা সফল করতে কমিউনিটির সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতেও এভাবে ঈদ মেলা আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code