আমিনুল হক ওয়েছ বাংলা কাগজের গ্রেটার ম্যানচেষ্টার প্রতিনিধি

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code
মুহাম্মদ সালেহ আহমদ, যুক্তরাজ্য প্রতিনিধি :ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির এসিসটেন্ট সেক্রেটারী, এটিএন বাংলা ইউকের ম্যানচেষ্টার প্রতিনিধি প্রতিনিধি তরুন সংবাদকর্মী আমিনুল হক ওয়েছকে বাংলা কাগজের গ্রেটার ম্যানচেষ্টার প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলা কাগজের অন্যতম ডাইরেক্টর রুহুল আমিন চৌধুরী মামুনের প্রস্তাবনায় বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম ও সেক্রেটারী খসরু খান গত ২৫ এপ্রিল আমিনুল হক ওয়েছকে বাংলা কাগজের গ্রেটার ম্যানচেষ্টার প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন।
তাদের যৌথ স্বাক্ষরীত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আমিনুল হক ওয়েছকে বাংলা কাগজের গ্রেটার ম্যানচেষ্টার প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে এবং এখন থেকে তিনি গ্রেটার ম্যানচেষ্টারে বাংলা কাগজের ব্যুরো অফিসের সাথে সমন্বয় রেখে প্রতিনিধি হিসেবে কাজ করবেন। গ্রেটার ম্যানচেষ্টার সংবাদ প্রেরণসহ বাংলা কাগজ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আমিনুল হক ওয়েছের সাথে যোগাযোগ করার জন্য কমিউনিটির সকলের প্রতি আহবান জানানোও হয় ঐ সংবাদ বিজ্ঞপ্তি থেকে। আমিনুল হক ওয়েছের সাথে যোগাযোগের টেলিফোন নাম্বার হলো – ০৭৪১ ৫৪০ ৮৭১৩।
Manual8 Ad Code

বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code