রবার্ট ক্লাইভের ভাস্কর্য নিয়ে নিজ শহরেই বিতর্ক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ইংল্যান্ডের ছোট্ট এক শহর শ্রুসবেরি। স্যাক্সন যুগে স্থাপিত শহরটির কেন্দ্রে এখনও চোখে পড়বে টিউডর যুগের কাঠের ঘরবাড়ি। শহরটি যারা ঘুরে দেখতে যান, তাদের কাছে অবশ্য দ্রষ্টব্য হিসেবে তুলে ধরা হয় সেখানকার দুই বিখ্যাত ব্যক্তির দুটি ভাস্কর্য। এর একজন বিশ্ববিখ্যাত ন্যাচারালিস্ট ও বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন। শহরের পাবলিক লাইব্রেরির বাইরে শোভা পাচ্ছে তার মূর্তি। শ্রুসবেরি শহর কেন্দ্রের খোলা চত্বরে উঁচু বেদিতে দাঁড়িয়ে দ্বিতীয় মূর্তিটি। ব্রোঞ্জের তৈরি এই মূর্তিটি নিয়ে গত কদিন ধরে শহরের বাসিন্দারা তীব্রভাবে বিভক্ত হয়ে পড়েছে এটি অপসারণের দাবিতে। মূর্তিটি রবার্ট ক্লাইভের। যুক্তরাজ্যে তার পরিচয় ক্লাইভ অব ইন্ডিয়া নামে। তার স্মরণে কোনও প্রকাশ্য স্থানে এটিই একমাত্র মূর্তি নয়।

Manual7 Ad Code

নিজের শহর শ্রুসবেরিতে লর্ড ক্লাইভের মূর্তি। এটি সরানোর দাবিতে বিভক্ত স্থানীয়রা। ব্রিটিশ সরকারের প্রশাসনিক কেন্দ্র যে হোয়াইট হল, সেখানে ডাউনিং স্ট্রিটের পেছনে আর ব্রিটিশ পররাষ্ট্র দফতরের সামনে সগৌরবে দাঁড়িয়ে রবার্ট ক্লাইভের আরেকটি ভাস্কর্য। দাবি উঠেছে, এই মূর্তিটিও সেখান থেকে সরানোর। যারা এই দাবি জানাচ্ছেন, তাদের মধ্যে সাধারণ মানুষ যেমন আছেন, তেমনি আছেন অনেক নামকরা লেখক-ইতিহাসবিদ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code