বার্মিংহামে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual1 Ad Code

রাজু আহমেদ ঃ রোহিঙ্গা শরনার্থীদের দেখতে যাওয়া আসার পথে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে দু‘দফা সন্ত্রাসী হামলা ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৩১ অক্টোবর বার্মিংহামের একটি রেষ্টুরেন্টে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলাকে বর্তমান ক্ষমতাসীন আওয়ামিলীগের নগ্ন রাজনীতির বহিঃপ্রকাশ উল্লেখ করে বলেন,এই হামলা বিএনপি নেত্রীর উপড় নয় এই হামলা বাংলাদেশের গনতন্ত্রের উপড়,বাংলাদেশের বিবেববান মানুষের উপড়। প্রতিবাদ সভায় বক্তারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গ্রেফতারী পরোয়ানা জারীরও তীব্র প্রতিবাদ জানান। বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুর রহমান রফুর সভাপতিত্বে ও সদস্য সচিব মজনু মিয়ার পরিচালনায় যুবনেতা এমরান আহমেদের পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বার্মিংহাম সিটি বিএনপির সভাপতি জাহেদ চৌধুরী,সাধারণ সম্পাদক আলহাজ্ব আবজার হোসেন,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সহ-সভাপতি নুরুজ্জামান, বার্মিংহাম সিটি বিএনপির সাংগঠনিক সম্পাদক ছমির আলী,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code