৭০ শতাংশ কার্যকর অক্সফোর্ডের ভ্যাকসিন দাবি কর্তৃপক্ষের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: করোনা প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিনটি ৭০ শতাংশ কার্যকর প্রমাণিত হওয়ার দাবি করেছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বড় আকারে চালানো ক্লিনিক্যাল ট্রায়ালে প্রাপ্ত ফলের ভিত্তিতে এমন দাবি করা হয়েছে। প্রায় ১০ মাস ধরে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সোমবার (২৩ নভেম্বর) গবেষকরা দাবি করেছেন ভ্যাকসিনটি ৭০ শতাংশ সফলতা পেয়েছে। এটি ব্যবহারের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় আছে তারা। ২০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর শরীরে বড় আকারের পরীক্ষাটি চালানো হয়েছিল। এসব স্বেচ্ছাসেবীর ৫০ ভাগ যুক্তরাজ্যের বাসিন্দা আর ৫০ ভাগ ব্রাজিলের। পরীক্ষায় দেখা গেছে ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণকারী স্বেচ্ছাসেবীদের মধ্যে ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর ডামি বা নকল ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে ১০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর ভিত্তিতে গবেষকরা বলছেন, ভ্যাকসিনটি ৭০ শতাংশ কার্যকরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code