ভারতের সঙ্গে অনেক স্বার্থের ইস্যু আছে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual4 Ad Code

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। তাকে ফিরিয়ে না দিলেও দুপক্ষের মধ্যে অনেক স্বার্থের ইস্যু আছে—সেগুলো নিয়ে সামনে এগিয়ে যাবে বাংলাদেশ।

বুধবার (০১ জানুয়ারি) ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেখুন, আমি মনে করি দুটি দেশ পাশাপাশি চলবে। এটি (শেখ হাসিনা) একটি ইস্যু, কিন্তু দুপক্ষের মধ্যে অনেক স্বার্থের ইস্যু আছে। আমরা সেগুলো নিয়ে সামনে এগোবো।’

Manual8 Ad Code

তিনি বলেন, ‘একটি অনিশ্চয়তা এবং বিশেষ অবস্থার মধ্য দিয়ে কয়েক মাস আমরা পার করেছি। দেশে এখন এক ধরনের স্থিতিশীলতা আছে। আমরা আশা করবো যে পরিস্থিতি আরও স্থিতিশীল, বৈদেশিক এবং অভ্যন্তরীণ সম্পর্কের ক্ষেত্রে একটি মসৃণ পরিস্থিতি সৃষ্টি হবে।’

Manual6 Ad Code

বাংলাদেশের সামনে কী ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ রয়েছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘আমরা সব দেশের বিষয়ে মনোনিবেশ করবো। আমরা আমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক চাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভালো সম্পর্ক চাই, চীনের সঙ্গেও ভালো সম্পর্ক চাই। প্রতিটি ক্ষেত্রে ভালো সম্পর্ক রাখার জন্য আমাদের স্বার্থ আছে।

আমি বিশ্বাস করি, যাদের কথা বললাম ভালো সম্পর্কের ক্ষেত্রে, তাদেরও স্বার্থ নিহিত আছে। নতুন বছরের বিষয়ে আমি যথেষ্ট আশাবাদী। এ বছর শেষ হতে হতে আমরা আরও অনেক নিশ্চিত করে বলতে পারবো যে আমাদের প্রতিবেশী এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তিনটি দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমাদের যথেষ্ট অগ্রাধিকার আছে। এই তিন জায়গাতেই আমাদের স্বার্থ নিহিত।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code