বার্মিংহাম দারুল উলুম এন্ড ইসলামিক হাইস্কুলের সংবাদ সম্মেলন

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual8 Ad Code

রাজু আহমেদ ঃ বার্মিংহামের প্রাচীন ইসলামিক শিক্ষা প্রতিষ্টান স্মলহীথের কভেন্ট্রি রোডের দারুল উলুম এন্ড ইসলামিক হাইস্কুলের শিক্ষার্থীদের ভালো ফলাফল করায় এবং প্রতিষ্টানটির নানা কার্যক্রমকে আরো বৃদ্ধি করার বিষয়ে কমিউনিটির মানুষকে অবহিত করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে গত ১৫ নভেম্বর বুধবার বার্মিংহামের জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ডঃ মৌলানা আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বার্মিংহামের জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের পরিচালনা কমিটির চেয়ারম্যান ব্যরিষ্টার আব্দুল্লাহ মোহাম্মদ ঈসমাইল। এসময় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন করেন বার্মিংহামের জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের সেক্রেটারী আলহাজ্ব নুরুল হক জেপি ও সহ-সভাপতি মৌলানা মোকাররম হাসান। সংবাদ সম্মেলনে জানানো হয় শুধু বার্মিংহামই নয় বৃটেনের অন্যতম বৃহৎ ও প্রাচীন প্রতিষ্টান হিসেবে দারুল উলুম এন্ড ইসলামিক হাইস্কুল প্রতি বছরই তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলছে। ন্যাশনাল ক্বারিকুলাম অনুসরণ করে চলা এই প্রতিষ্টানটিতে আগামী বছর সেপ্টেম্বর থেকে রাহিম একাডেমি আলিম কোর্স ও এ লেভেল চালু করা হবে। সংবাদ সম্মেলন থেকে প্রতিষ্টানটির সহযোগিতায় কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্টানের হেড টিচার আব্দুল জলিল,কোষাধ্যক্ষ শেখ
তোফায়েল আহমেদ,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা চৌধুরী চৌধুরী যুবরাজ,চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন,এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলাম,চ্যানেল এসের রাজু আহমেদ,টিভি ওয়ানের আমিরুল ইসলাম বেলাল,বাংলা ভয়েস সম্পাদক মোঃ মারুফ প্রমূখ।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code