মাহমুদউল্লাহ-সৌম্যদের নিয়ে সাকিবের বৈঠক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: দুই দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে সোমবার রাতে দেশে ফিরেছেন। ফিরেই মঙ্গলবার পুরো দিন বাণিজ্যিক কাজে ব্যস্ত সময় পার করেছেন সাকিব আল হানান। এরপর একদিন বিশ্রাম নিয়ে বৃহস্পতিবার অনুশীলনে নামার কথা থাকলেও মাঠে নামেননি। তবে মাঠে নামার আগে মাহমুদউল্লাহ-সৌম্যদের নিয়ে বৈঠক করেছেন।

Manual2 Ad Code

বৃষ্টির কারণে পূর্ব নির্ধারিত দুপুর দুইটায় অনুশীলনে নামতে পারেনি বাংলাদেশ দল। দুপুর দুইটায় মাঠে নামার কথা থাকলেও বৃষ্টির বাধায় বাংলাদেশ দল অনুশীলনে নামে বিকাল সাড়ে চারটারও পরে। তবে সাকিব মাঠে আসেন অনুশীলনের নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে। উপলক্ষ ছিল বিশেষ বৈঠক ও ক্রিকেটারদের অনুশীলন পর্যালোচনা। সেই বৈঠকে ছিলেন বিকল্প ক্রিকেটার হিসেবে অনুশীলন করা মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। যদিও দু’জনের কেউই এশিয়া কাপের স্কোয়াডে নেই।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code