বিএনপিও জামায়াতের মত দেশের রাজনীতি থেকে বিলীন হয়ে যাবে: হানিফ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, ‘বিএনপিও জামায়াতের মত দেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে।’

 

Manual2 Ad Code

তিনি বলেন, ‘বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যত নেই। তারা ইতোমধ্যে রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে। এখন তারা আওয়ামী লীগে অনুপ্রবেশ করার চেষ্টা করবে। বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মী যাতে আওয়ামী লীগ বা কোনো সহযোগী সংগঠনে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ তারা দলে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করবে।’

 

Manual3 Ad Code

আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ কথা বলেন।

 

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও শহীদ বুদ্ধিজীবী কন্যা ডা. নুজহাত চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপির পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মেজবাউল আলম সাচ্চু, সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাজ্জাদ সাকিব বাদশা ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাস।

Manual6 Ad Code

 

দেশে গণতন্ত্র ও বাক স্বাধীনতা নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র ও বাক স্বাধীনতায় বিশ্বাস করে বলেই বিএনপি গণমাধ্যমের সহায়তায় নির্লজ্জভাবে মিথ্যাচার করতে পারছে।’

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code