ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের ইয়ুথ ডেলিগেট টিমের সাক্ষাৎ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ভারত প্রতিনিধি: ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছে দেশটি সফরে থাকা বাংলাদেশের একটি ইয়ুথ ডেলিগেট টিম। শুক্রবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাৎ হয়।
বাংলাদেশের ডেলিগেশ টিমের উদ্দেশে ভারতের রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের স্বাধীনতা এবং এর উত্থান ও সমৃদ্ধি বিশ্বের জন্য একটি অনুপ্রেরণামূলক গল্প। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন বন্ধু এবং অংশীদার হতে পেরে গর্বিত এবং বাংলাদেশের সঙ্গে উন্নয়নের যাত্রা ভাগাভাগি করে চলেছে। এই চেতনা রক্ষা করা গুরুত্বপূর্ণ, যা দুই দেশ এবং জনগণের মধ্যে গভীর বন্ধুত্বকে অনুপ্রাণিত করে।
দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশের তরুণরা যেভাবে ‘সোনার বাংলা’ গড়তে কঠোর পরিশ্রম করে, তাদের উচিত ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে শান্তি, সমৃদ্ধি ও বন্ধুত্বের সোনালী যুগের সূচনা করতে একই আবেগ ও আন্তরিকতার সঙ্গে কাজ করা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code