বিএনপি-আওয়ামী লীগ তুমুল সংঘর্ষ, আহত ১০

লেখক: Shiuly
প্রকাশ: ৭ মাস আগে

Manual6 Ad Code

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার অনুসারীদের মধ্যে এই সংঘাতের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual1 Ad Code

স্থানীয়দের দাবি, এ সংঘর্ষের পেছনে দীর্ঘদিনের আধিপত্যের বিরোধই মূল কারণ, রাজনৈতিক উদ্দেশ্য নয়। প্রায় ১২ থেকে ১৫ বছর ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের শিকার হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষ দা, টোটা, বটি ও বল্লমসহ বিভিন্ন অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এসময় পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়, যার মধ্যে তিনটি বিস্ফোরিত হয় এবং অবিস্ফোরিত পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

আহতদের মধ্যে আছেন- আছমা আক্তার, গিয়াসউদ্দিন মিয়া, হাবিবুল্লাহ মিয়া, পিয়ারিস মিয়া, কামাল হোসেন ও জলিল মিয়া। গুরুতর আহত আছমা, গিয়াসউদ্দিন ও হাবিবুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাবিবুল্লাহর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা। বাকি আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কেউ অভিযোগ দেয়নি, তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • আহত ১০
  • বিএনপি-আওয়ামী লীগ তুমুল সংঘর্ষ
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code