বিজেপিতে গৌতম গম্ভীর, লড়বেন দিল্লিতে!

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

অনেক দিন ধরেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত রাজনীতিতে চলে এলেন গৌতম গম্ভীর। প্রত্যাশিতভাবেই যোগ দিলেন বিজেপিতে। এবারের লোকসভা নির্বাচনে দিল্লি থেকে তার প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাও রয়েছে।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে দিল্লির আপ সরকারের সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন এই তারকা ক্রিকেটার। বিভিন্ন সামাজিক বিষয়েও সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানিয়েছেন তিনি। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে দুই কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং অরুণ জেটলির উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি। পরে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেন গম্ভীর।

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code