বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করা যুদ্ধাপরাধ হলেও তা নিয়ে ‘চিন্তিত’ নন ট্রাম্প

লেখক: Rumie
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual2 Ad Code

নিউইয়র্ক ডেস্ক:হরমুজ প্রণালি খুলে দিতে যে আলটিমেটাম দিয়েছেন, তার মধ্যে ইরান একটি চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হলে দেশটিকে ‘এক রাতের মধ্যে’ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নৌপথে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি। উপসাগর দিয়ে জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত থাকাসহ একটি ‘গ্রহণযোগ্য’ চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প তেহরানকে আজ মঙ্গলবার ওয়াশিংটন ডিসি সময় রাত ৮টা পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছেন। তেহরানের স্থানীয় সময় তখন বুধবার ভোররাত সাড়ে ৩টা এবং গ্রিনিচ মান সময় (জিএমটি) মঙ্গলবার দিবাগত রাত ১২টা (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা)।‌

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code