বৈধ কাগজপত্রহীন ইমিগ্রেন্টদের বৈধ করার ক্যাম্পেইনে বৃটিশ এমপি জেস ফিলিপসের সাথে সাক্ষাৎ

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual6 Ad Code

রাজু আহমেদ ঃ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করা বৈধ কাগজপত্রহীন ইমিগ্রেন্টদের যে কোনো পন্থায় বৈধ করার সুযোগ দিয়ে বর্তমান ক্বারী শিল্পের ষ্টাফ সংকট থেকে কাটিয়ে উঠার আহবান জানিয়েছেন এবিষয়ে ক্যাম্পেইন করা বার্মিংহামের বাঙালীরা। ক্যাম্পেইনের ধারাবাহিকতায় তারেক চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত ১৪ অগাষ্ট বার্মিংহামের ইয়ার্ডলী থেকে নির্বাচিত বৃটিশ এমপি জেস ফিলিপসের সাথে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করে তাদের দাবীর পক্ষে সমর্থনের জন্য জেস ফিলিপস এমপির নিকট অনুরোধ জানান। এসময় তারা উল্লেখ করেন, যুক্তরাজ্যে বৈধ কাগজপত্রহীন কারী শিল্পের বিপুল সংখ্যক দক্ষ শ্রমিক রয়েছে যারা দীর্ঘদিন ধরে নানা কারণে বৈধ কাগজপত্র না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। অথচ তাদের যে কোনো পন্থায় বৈধ করা হলে ক্বারী শিল্পের ষ্টাফ সংকট দুরীভূত হবার পাশাপাশি যুক্তরাজ্যের অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারবে এবং তাদের মানবেতর জীবনের অবসান ঘঠবে। তারা স্মারকলিপিতে উল্লেখ করেন,ক্বারী শিল্পের স্টাফ সংকট সমাধানে অন্য দেশ থেকে নতুন করে লোক আনার চেয়ে যুক্তরাজ্যে বসবাসরত বৈধ কাগজপত্রহীন ইমিগ্রেণ্টদের বৈধতা দিলে যুক্তরাজ্যের সরকারও লাভবান হবে। এসময় বৃটিশ এমপি জেস ফিলিপস বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হলে তা নিয়ে কথা বলার অঙ্গিকার ব্যক্ত করেন। বৃটিশ এমপি জেস ফিলিপসের কাছে স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন,আশিক মিয়া,মাহবুব আলম চৌধুরী মাখন,মোহাম্মদ মারুফ,এম এ মুনতাকিম, জুম্মাহ আহেমেদ লিটু, আমিরুল ইসলাম বেলাল,আবু হায়দার চৌধুরী সুইট, জয়নাল ইসলাম, সেবুল মিয়া, রাজু আহমেদ, মনসুর আলম প্রমুখ। উল্লেখ্য যুক্তরাজ্যে বর্তমানে কয়েক হাজার বৈধ কাগজপত্রহীন বাঙালী মানবেতর জীবন যাপন করছে অথচ তারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে স্কীল ওয়ার্কার হিসেবে বাঙালী বিভিন্ন রেষ্টুরেন্টে অবৈধভােেব কাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code