লন্ডনে সিলেটের বালুচর প্রবাসী এসোসিয়েশনের ঈদমিলনী সম্পন্ন

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :
লন্ডনে সিলেটের গ্রেটার বালুচর প্রবাসী সোসিয়াল এসোসিয়েশনের ঈদমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ জুলাই ) বিকেলে লন্ডনের একটি রেস্টুরেন্টে গ্রেটার বালুচর প্রবাসী সোসিয়াল এসোসিয়েশনের ঈদমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

সংগঠনের আহবায়ক  মহানুজ্জামাণ চৌধুরীর সভাপতিত্বে এবং জিদ্দি চৌধুরী ও অধ‍্যাপক সাজিদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর শাফি আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস‍্য সচিব মিনহাজুর রহমান এবং পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফয়েজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, ব্যারিস্টার আতাউর রহমান, সাবেক স্পিকার আহবাব হোসেইন, কাউন্সিলর সুলুক আহমদ, কাউন্সিলর কবির হোসেন, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি মল্লিক শাকুর ওয়াদুদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারী তাইসুর মাহমুদ, সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, কাউন্সিলর বদরুল চৌধুরী, কাউন্সিলর শামসুজ্জামান লিটু, কমিউনিটি লিডার নিজামুল হক প্রমুখ।

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  সৈয়দ জাকারিয়া আলম লাকি, তাজুল ইসলাম, আবিদুল ইসলাম আরজু, আব্দুল গফ্ফার গুটলু, ওয়াহিদুর রহমান, নুরুল হক বাবর, আনারুল হক শাহীন, সৈয়দ ওবায়দুল হক মিন্টু প্রমুখ।
অনুষ্ঠানের এক পর্যায়ে সদস্যদের পরিচয় করিয়ে দেন আবুল হোসাইন।
সংগঠনের পক্ষ থেকে বালুচরের কৃতিসন্তান নব নির্বাচিত কাউন্সিলর শামসুজ্জামান লিটুকে ফুল দিয়ে বরণ করেন  সৈয়দ সুহেল আহমেদ ও জালাল উদ্দিন মিন্টু।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন এটিএন বাংলা তারকা ওয়াহিদুর রহমান, তোফায়েল তপু ও আশফাক রুমন প্রমুখ।

Manual5 Ad Code

সব শেষে আগত অতিথিদের নৈশ্যভোজের মাধ্যমে সংগঠনের ঈদমিলনী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code