ব্রিটেনে এসএমই নিউজ গ্রেটার লন্ডন এন্টারপ্রাইজ এওয়ার্ড ২০২১ পেল বাংলা সংলাপ পত্রিকা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

মুহাম্মদ শাহেদ রাহমান ( লন্ডন ) যুক্তরাজ্য থেকে :

Manual3 Ad Code

ব্রিটেনে সেরা উদীয়মান এথনিক নিউজ মিডিয়া প্রকাশনা ২০২১ এওয়ার্ড পেল বাঙালি মালিকানাধিন লন্ডন থেকে প্রকাশিত “বাংলা সংলাপ “ পত্রিকা।  “এসএমই নিউজ গ্রেটার লন্ডন এন্টারপ্রাইজ এওয়ার্ড ২০২১” পুরস্কারটি  প্রতিবছর  আয়োজন করে মেইনস্ট্রিম ওরগানাইজেশন এ১ গ্লোবাল মিডিয়া লিমিটেড।

Manual2 Ad Code

মূল ধারার সংবাদ প্রকাশ , করোনাভাইরাস মহামারী চলাকালীন অনুসন্ধানী প্রতিবেদন এবং সর্বশেষ আপডেট  খবর প্রকাশের মাধ্যমে বাংলা সংলাপ রাজধানী লন্ডনে জাতিকে অনুপ্রেরণা যুগিয়েছে । এই সব দিক  বিবেচনায় নিয়ে বাংলা সংলাপ পত্রিকাকে এই এওয়ার্ড প্রদান করা হয় ।

Manual6 Ad Code

এওয়ার্ড প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও বলা হয়  মহামারী দ্বারা সৃষ্ট বিভিন্ন সমস্যা ও চাপ সত্ত্বেও আপনার অধ্যবসায় এবং উৎসর্গের প্রমাণ হিসাবে আমরা রাজধানীতে সমৃদ্ধ উদীয়মান এথনিক নিউজ মিডিয়া প্রকাশনা হিসেবে  অনন্য অবদানকে স্বীকৃতি দিতে এই সম্মান জানানো হয়  ।

এওয়ার্ড প্রাপ্ত  বাংলা সংলাপ পত্রিকাটি দীর্ঘ ১০ বছর যাবত সাংবাদিক মোঃ মশাহিদ আলী সম্পাদনা করে আসছেন ।

লন্ডন থেকে প্রকাশিত এ বাংলা সংলাপ পত্রিকাটি একমাত্র এথনিক সংবাদ পত্র যা মূলধারার সংবাদ প্রকাশ করে থাকে । ২০১০ সালে পূর্ব লন্ডন থেকে পত্রিকাটির যাত্রা শুরু হয় , সেই  থেকে  সৎ , সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এক অনন্য অবদান রেখে আসছে বাংলা সংলাপ ।

ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি ও  বেড়ে উঠা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পত্রিকাটি বাংলা ও ইংলিশ সহ দুটি ভাষায়  প্রকাশিত হয় । করোনাভাইরাস মহামারী চলাকালীন বাংলা সংলাপ ব্রিটিশ বাংলাদেশি ৫ লাখ কমিউনিটি মানুষকে ভ্যাকসিন প্রদানে অনুপ্রাণিত করেছে । সেই সাথে  জনসচেতনতা সৃষ্টিতে পত্রিকাটি ছিল সব সময় সামনের সারিতে। কোভিড সম্পর্কিত ব্রিটিশ সরকারের যেকোন মেসেজ প্রকাশে বাংলা সংলাপ ছিল সচেতন  । পত্রিকাটি  কমিউনিটি মানুষের মধ্যে ফ্রি মাস্ক , হেন্ড সেনিটাইজার সহ  পিপিই বিতরণ করে কমিউনিটি মানুষকে সহযোগিতা করে আসছে ।

এ পত্রিকার সম্পাদক ও ডাইরেক্টর মোঃ মশাহিদ আলী এ এ্যাওয়ার্ড প্রাপ্তিতে আনন্দিত। তিনি বলেন , যেকোন ভাল কাজে যদি সৎ উদ্দেশ্য এবং স্থির একটি লক্্যষ থাকে তাহলে সেই কাঙ্খিত  সাফল্যে পৌঁছা অসম্ভব কিছু নয় । এ১ গ্লোবাল মিডিয়া একটি মেইনস্ট্রিম ওরগানাইজেশন । প্রতিষ্ঠানটি আমাদের কাজের স্বীকৃতি প্রদান করেছে, তাই আমরা তাদের কাছে  কৃতজ্ঞ। দীর্ঘ ১১ বছর যাবৎ বাংলা সংলাপ কমিউনিটির পাশে ছিল , আগামীতেও যেকোন সংকটময় মূহুর্তে পাশে থাকবে ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code