লন্ডনের রমফোর্ডের আকলু প্লাজায় ২৫ জুন বৈশাখী মেলা

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

লন্ডনের রমফোর্ডের আকলু প্লাজায় ২৫ জুন শনিবার নেক্সট স্টেইজ ইভেন্ট নিয়ে আসছে তাদের প্রথম আয়োজন বৈশাখী মেলা। । এ উপলক্ষে লন্ডন বাংলা প্রেসক্লাবে  নেক্সট স্টেইজ ইভেন্ট এক সংবাদ সম্মেলন করে।২৫ জুন, শনিবার বেলা ১২টা থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই মেলা উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য।  সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ফারহানা সারওয়ার, মুশরাত রহমান, ক্যামেলিয়া জাহান, উজ্জ্বল আফজাল মিল্কি ও নীলাঞ্জন দাশ।

Manual3 Ad Code

সংস্থার ফাউন্ডার আবদুল্লাহ মাহমুদ মেলার আয়োজন নিয়ে- বলেন, নেক্সট স্টেজ ইভেন্ট বিশ্বাস করে, ২৫ জুনের বৈশাখী মেলার এই আয়োজনটি কমিউনিটির অন্যতম বৃহৎ ইভেন্ট হিসেবেই গণ্য হবে। কেননা মেলা আয়োজনের নেপথ্যে রয়েছেন একদল উদ্যমী মেধাবী তরুণ, যারা মেলাকে সুচারুভাবে সম্পন্ন করতে গ্রহণ করেছেন ব্যাপক পরিকল্পনা।

সংবাদ সম্মেলনে আকলু প্লাজার কর্ণধার আকলু মিয়া বলেন, নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিতেই তারা এমন আয়োজনের পাশে থাকছেন। নেক্সট ষ্টেইজ ইভেন্টসের মার্কেটিং হেড – শাহনাজ শিমুল মেলার আকর্ষণ নিয়ে বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, বাংলার গৌরবময় ঐতিহ্য এবং বর্ণাঢ্য সংস্কৃতিকে তুলে ধরা। বাঙালির সংস্কৃতি প্রাণের রঙে রাঙানো। মেলার আগাগোড়া সেই রঙকে প্রাধান্য দেয়া হয়েছে। মেলায় এক্সক্লুসিভ ফ্যাশন, বাংলাদেশী হস্ত ও কারুশিল্পের প্রদর্শনীর পাশাপাশি থাকবে বৃহৎ আকারে ঐতিহ্যবাহী বাঙালি খাবারেরও প্রদর্শন। মেলার স্টলগুলোতে মিলবে বাংলার চেনা পোশাক, রঙ বেরঙের কারুপণ্য। থাকবে গরম গরম খাবারের সমারোহ।

Manual6 Ad Code

সংবাদ সম্মেলনে আরো কথা বলেন নেক্সট স্টেইজ ইভেন্টস এডমিন ক্যামেলিয়া মাহজাবিন। মেলায় ষ্টল বুকিংয়ের জন্য নেক্সট স্টেইজ ইভেন্টসের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে ।

Manual5 Ad Code

গত দুই বছরে করোনা মহামারির বিধিনিষেধের কঠিন সময় অতিক্রম করে আবার আমরা নিত্য স্বাভাবিকতায় ফিরে এসেছি। আমাদের জীবনে যেমন রঙ ফিরেছে তেমনি ফিরে এসেছে প্রাণের সব উৎসব। আমরা জানি, আবহমান বাংলার সবচেয়ে বড় উৎসবটির নাম হচ্ছে বৈশাখী মেলা। বিশ্বের যেখানে বাঙালিরা গেছেন তারা সঙ্গে করে নিয়ে গেছেন এই উৎসবটি।

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code