ভারতে কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশি দেশে ফিরছেন বিকেলে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ভারতের দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর আজ শনিবার দেশে ফিরছেন চীনের উহান থেকে আনা ২৩ বাংলাদেশি নাগরিক। তাদের কারো শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। এরপরই তাদেরকে দেশে ফেরার অনুমতি দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

Manual6 Ad Code

বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় শনিবার বিকেলে ইনডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ছাড়বেন তারা।

ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশিদের প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা হয়। এই ২৩ বাংলাদেশির বেশির ভাগই শিক্ষার্থী। তাদের সঙ্গে শিশুও রয়েছে। চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সেখানে আটকা পড়া ভারতীয়দের ফিরিয়ে আনে ভারত সরকার। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সে সময় ২৩ বাংলাদেশিকেও ফেরত আনা হয়।

Manual8 Ad Code

 

২৩ জন সদস্যের ওই দলে থাকা এক শিক্ষার্থী ফোনে গণমাধ্যমকে বলেন, আমরা শুক্রবার স্বাস্থ্য ছাড়পত্র পাব, শনিবার ঢাকায় ফিরতে পারব বলে আশা করছি।

Manual1 Ad Code

এর আগে গত ১ ফেব্রুয়ারি চীন থেকে ৩১২ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনে বাংলাদেশ সরকার।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code