মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস

লেখক: Rumie
প্রকাশ: ৬ দিন আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:ওপেক প্লাস জোটের সাতটি সদস্য দেশ রোববার অনলাইনে বৈঠকে অপরিশোধিত তেলের উৎপাদন কোটা আবার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলো নিয়ে গঠিত জোট ওপেক প্লাস এর সদস্য রাষ্ট্র সৌদি আরব, রাশিয়া এবং আরও পাঁচটি দেশ আগস্ট মাসের কোটা নিয়ে আলোচনা করতে রোববার অনলাইনে বৈঠকে যুক্ত হবেন।সুইস ব্যাংক ইউবিএস-এর পণ্য বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ‘আগের মাসগুলোর মতোই ধীরে ধীরে উত্তোলন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে।’

Manual7 Ad Code

তিনি বলেন, প্রতিদিন প্রায় ১ লাখ ৮৮ হাজার ব্যারেল উত্তোলন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।তবে তিনি জানান, বর্তমানে প্রকৃত উত্তোলন এখনো জোটের নির্ধারিত লক্ষ্যমাত্রার নিচে রয়েছে।মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে ইরান হরমুজ প্রণালী কার্যত অচল করে দেওয়ায় উপসাগরীয় দেশগুলোকে উত্তোলন কমাতে হয়েছিল, যার ফলে তাদের তেল রপ্তানি কয়েক মাস ব্যাহত হয়।

ওপেক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিক থেকে মে মাস পর্যন্ত সৌদি আরব, ইরাক ও কুয়েতের সম্মিলিত উত্তোলন প্রতিদিন প্রায় ৬ মিলিয়ন ব্যারেল কমে যায়।তবে ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে, যেখানে হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে সম্মতি হয়।বিশ্লেষকরা বলছেন, এরপর থেকেই ধীরে ধীরে সমুদ্রপথে পরিবহন স্বাভাবিক হচ্ছে এবং তেলের দামও যুদ্ধ-পূর্ব স্তরের কাছাকাছি নেমে এসেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code