মাদ্রিদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

স্পেনের রাজধানী মাদ্রিদে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাদ্রিদ প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির উদ্যোগে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ফেব্রুয়ারি) স্পেনের রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আল আমিন ছামিরুদ্দীনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভুঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাংগঠনিক সম্পাদক রুবেল সামাদ, প্রচার সম্পাদক আমির হোসেন, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমান এবং ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে ইলাহী, বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক পিয়ার হোসেন সৌরভ, সংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসাইন, সহ-সভাপতি শাহ আলম, আন্তর্জাতক বিষয়ক সম্পাদক বকুল খান, অর্থ সম্পাদক মাকসুদ সরদার প্রমুখ।

Manual6 Ad Code

সভায় সংগঠনটির বর্তমান সভাপতি মোমিনুল ইসলাম স্বাধীন অবকাশকালীন ছুটিতে যুক্তরাজ্য থাকায় সিনিয়র সহ-সভাপতি আল আমিন ছামিরুদ্দীনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।

Manual7 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code