নারায়নগণজে ইকবাল এনটারপ্রাইজ এসি বাসের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

বকুল খান ,স্পেন থেকে ::
প্রবাসী এইচ এম রাসেল হাওলাদার পরিবহন সেক্টর বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করেছেন | করোনা ক্রান্তিলগ্নে যখন সবাই নিজেদের গুটিয়ে নিচ্ছেন তখনই সফল এ ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগ করে আবারো প্রমাণ۔ করলেন দেশপ্রেমে প্রবাসীরা সবসময় এগিয়ে | দেশে বিনিয়োগে বিমুখ প্রবাসীদের কাছে রাসেল হাওলাদার একজন দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন উপস্থিত অতিথিরা |
ঢাকার উত্তরা ধউর থেকে সাইনবোর্ড লাইনে অনুমোদনকৃত রুটে
ইকবাল এন্টারপ্রাইজ অত্যাধুনিক এসি বাস সার্ভিস এর শুভ উদ্বোধন করা হয়েছে আনুষ্ঠানিক۔ ভাবে ।
গত বুধবার সকাল১০ টায় সাইনবোর্ড মহানগর পেট্রল পাম্পে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যদিয়ে ইকবাল এন্টারপ্রাইজ এসি বাসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম,পিপিএম (বার),ডেপুটি পুলিশ কমিশনার ওয়ারী বিভাগ মোঃ সাইদুল ইসলাম,পিপিএম।
এসময়ে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইকবাল এন্টারপ্রাইজ সিআইসি গ্রুপ চেয়ারম্যান এবং স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান এইচ এম রাসেল হাওলাদার, স্বাগত বক্তব্য রাখেন ইকবাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইকবাল ভুঁইয়া । এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশ এএসপি সালেহ উদ্দিন, ডেমরা জোনের এসি ট্রাফিক মোঃ ইমরান হোসেন মোল্লা,
ডেপুটি জেনারেল ম্যানেজার নিটল মটর্স মোঃ আশিফ ইকবাল, এইচ. এম. শাজাহান, ইকবাল এন্টারপ্রাইজ সহ ব্যবস্থাপনা পরিচালক ও সিআইসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রিয়াদ হাওলাদার, শরীয়তপুর আন্ত জেলা শ্রমিক পরিবহন সভাপতি ফারুক আহমেদ চৌকিদার সহ অন্যরা।
বাসটি উত্তরার ধউর থেকে আব্দুল্লাহপুর,হাউজ বিল্ডিং, আজিমপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, কুড়িল বিশ্বরোড, বসুন্ধরা, নতুন বাজার, রামপুরা ব্রিজ, মালিবাগ, কমলাপুর, যাত্রাবাড়ি এবং সাইনবোর্ডের যাত্রীদের শেবা প্রদান করবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি সংবাদিক রিয়াজুল ইসলাম কাওছার।
অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় শিক্ত করা হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ ব্যাপারে রাসেল হাওলাদার প্রত্যাশা সরকার এর পাশাপাশি ও বেসরকারি পর্যায়ে বাংলাদেশের বেকার যুবকদের কর্মসংস্থানের সকলকে একযোগে কাজ করতে হবে ,এক্ষেত্রে প্রবাসিদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান |তিনি আরও বলেন, এতে করে দেশপ্রেম এবং জম্মমাটির প্রতি দ্বায়িত্ব পালন করার সুযোগ রয়েছে |

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code