মানিকছড়িতে যুব রেড ক্রিসেন্ট’র উদ্যোগে ত্রাণ-সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

মানিকছড়ি (খাগড়াছড়ি) ঃ
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী বিধি-নিষেধে মানুষজন গৃহবন্দি। এ সময়ে নি¤œ মধ্যবিত্ত ও মধ্যবিত্ত কারোরই হাতে কর্ম নেই। ফলে গৃহে বসে খেয়ে না খেয়ে দূর্বিসহ জীবন-যাপন করেছেন গ্রামের খেটে-খাওয়া মানুষ। এমন সংকট মূহূর্ত্বে সরকারি ও বেসরকারী ব্যক্তি উদ্যোগের পাশাপাশি ত্রাণ-সামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন উপজেলা যুব রেড ক্রিসেন্ট,মানিকছড়ি ইউনিট।
৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রেসক্লাব হল রুমে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ত্রাণ-সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, প্রেস ক্লাব সভাপতি ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য মো. মাঈন উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদ এবং রেড ক্রিসেন্টের আজীবন সদস্য আবদুল মান্নান, প্রেস ক্লাব সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম,যুব রেড ক্রিসেন্ট সভাপতি মো. আশরাফুল ইসলামসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যগণ। বৈশ্বিক মহামারি কোভিড-১৯‘করোনা ভাইরাসে কর্মহীন ৫০জন ব্যক্তিবর্গ ও যুব রেড ক্রিসেন্টের সদস্যদের মাঝে রেড ক্রিসেন্ট থেকে প্রাপ্ত ত্রাণ-সামগ্রী তুলে দেন অতিথিরা। এ সময় অতিথিরা বলেন, রেড ক্রিসেন্ট আর্ত মানবতার সেবায় যেভাবে অতীতে ও বর্তমানে মানবসেবা করছে, এটি সমাজের বিরল। খেয়ে না খেয়ে যুব রেড ক্রিসেন্টের প্রতিটি কর্মী জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করছেন তা স্মরণীয় হয়ে থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code